ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৪১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৪১:১৩ অপরাহ্ন
মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান
রাজশাহীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর নামোভদ্রা এলাকায় অবস্থিত মাদ্রাসায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোঃ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম মাদানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ রুহুল আমীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও আদর্শিক রাজনৈতিক দল। এই সংগঠনের নীতিনির্ধারকরা শিক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে থাকেন। তিনি আরও বলেন, সারাদেশে সরকারি স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মাদ্রাসাগুলোকে সরকারি এমপিওভুক্ত করা হবে। সেই লক্ষ্যে তাদের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদ্রাসাগুলির শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানগুলিকে এমপিওভুক্ত করা হবে ইনশাআল্লাহ্।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ এমাজ উদ্দীন মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার, মহানগর নায়েবে আমির এ্যাডভোকেট আবু মোঃ সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব সালাম, মহানগর ওলামা বিভাগের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তাহসীনুল আমিন রাহী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী