ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরাজগঞ্জে ফেনসিডিল-সহ তিন নারী মাদক কারবারীকে গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:১২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:১২:০০ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে ফেনসিডিল-সহ তিন নারী মাদক কারবারীকে গ্রেফতার সিরাজগঞ্জে ফেনসিডিল-সহ তিন নারী মাদক কারবারীকে গ্রেফতার
সিরাজগঞ্জের ১৫৮ বোতল ফেনসিডিল-সহ তিন নারী মাদক কারবারীকে গ্রেফতার র‌্যাব-১২।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা বাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ সাথী আক্তার (৩০), মোছাঃ আজেদা বেগম (৪৪) এবং মোছাঃ শারমিন আক্তার (৩১)। তাদের সকলের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুরে।

র‌্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে মাদক পরিবহনের সময় তাদের হাতেনাতে ধরা হয়। তাদের কাছ থেকে ফেনসিডিল ছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার সকালে র‌্যাব- ১২, সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী