ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৫৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৫৯:৫৭ অপরাহ্ন
হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে অপহরণ করে সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অভিযুক্ত জয় কুরি (২৫) ও তার তিন সহযোগী এখনও পলাতক রয়েছেন।

এ ঘটনায় শনিবার লক্ষ্মীপুর আদালতে মামলা হলে তা রেকর্ড করেন রায়পুর থানা পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত জয় কুড়িসহ তিনজনকে খুঁজছে পুলিশ।রোববার (৩১ আগষ্ট) সকালে রায়পুর থানায় এসআই মামলার তদন্তকারি কর্মকর্তা মিল্টন সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আটকেরচেষ্টা চলছে।অভিযুক্তরা ওই তরুণীকে শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় রায়পুর শহরের মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী নিজেই।

ওই তরুণী বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালের ডাক্তারের পরামর্শে নীজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সুত্রে জানাযায় , গত ২৫ আগষ্ট সন্ধায় বাসার সামনে থেকে তরুনীর মুখে রুমাল চেপে মাইক্রোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তরুণীকে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ীর স্বর্ণ ব্যাবসায়ী অনন্ত কুড়ীর ছেলে জয় কুড়িসহ ৩-৪ জন ব্যাক্তি। এঘটনায় জয় কুড়ীর খোঁজে তাদের বাড়ীতে গেলে তার পিতা ও মাতা খারাফ আচরন করে।পরবর্তীতে শনিবার (৩০ আগষ্ট) রায়পুর শহরে মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায়। একজন পথচারী তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে স্থানীয় কয়েকজনের সাথে আলাপ করলে উনারা জানায় যে অপরাধীদের অতি শীগ্রই আইনের আওতায় আনা না হলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী