ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাণীশংকৈলে ভবানীপুর সরকারি প্রাইমারি স্কুলে ১৪টি সিলিং ফ্যান চুরি

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৫০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৫০:৩৮ অপরাহ্ন
রাণীশংকৈলে ভবানীপুর সরকারি  প্রাইমারি স্কুলে ১৪টি সিলিং ফ্যান চুরি রাণীশংকৈলে ভবানীপুর সরকারি প্রাইমারি স্কুলে ১৪টি সিলিং ফ্যান চুরি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক রাতে ঘরের দরজার তালা ভেঙে ১৪টি সিলিং ফ্যান চুরি হয়েছ।

গত ২৬ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নে ভবানীপুর কুশুমউদ্দিন সরকারি প্রাখমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যপারে থানাসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে। ওই স্কুলের দাতা সদস্য রমজান আলী জানান, এই ফ্যানগুলো স্কুলের সাথে জড়িত পূর্বে যারা চাকুরী করতো তাদের যোগসাজশে হয়েছে বলে আমার ধারনা। তিনি আরো বলেন এ নিয়ে আমি দাতা সদস্য হিসাবে  থানা ও প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি। এই ১৪ টি ফ্যান চুরির আগেও আরো দুটি ফ্যান চুরি হয়েছে, এভাবে বার বার চুরির বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে বলেও তিনি জানান। 

ওই স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম জানান যেদিন ফ্যানগুলো রাতে চুরি হয়েছে সেদিন সকালেই আমি থানা ও প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমি চুরির ঘটনাটি শুনার পর স্কুলে গিয়েছি। স্কুলটি একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। তাছাড়া ওই স্কুলে দপ্তরী নেই। 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান,ওই স্কুলের প্রধান শিক্ষক  অজ্ঞাতনামা হিসাবে লিখিত  অভিযোগ দিয়েছে। ওই ইউনিয়নের বিট পুলিংয়ের দায়িত্ব থাকা থানা পুলিশ ও আমিসহ চোরদের ধরার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী