ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

নিজের স্তন দেখালেন বাংলার এই নায়িকা

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:২৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:২৩:০৯ অপরাহ্ন
নিজের স্তন দেখালেন বাংলার এই নায়িকা নিজের স্তন দেখালেন বাংলার এই নায়িকা
পরনে কালো আঁটসাঁট পোশাক। চোখের কাজল ঘেঁটে রয়েছে। এলোমেলো চুল। ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন অভিনেত্রী ঋসেন। বৃহস্পতিবার, ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁর এই ছবি দেখেই সমাজমাধ্যমের পাতা জুড়ে হইহই কাণ্ড। কেন? কারণ, তাঁর এই ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে স্তনবৃন্ত।

ছবি দেখেই সমালোচনার ঝড়। কিন্তু সমালোচকদের নিয়ে কি আদৌ ভাবিত ঋ? অভিনেত্রীকে বরাবরই স্পষ্টবাদী হিসাবেই চেনেন সকলে। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। তাই কারও কথাতেই গুরুত্ব দিতে রাজি নন অভিনেত্রী। এই ছবি পোস্ট করার পর একের পর এক নেতিবাচক মন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। কেউ কেউ আবার তাঁর ছবি সমাজমাধ্যমের বিভিন্ন জায়গায় পোস্ট করে বিকৃত মন্তব্য করেছেন। তবে কারও মন্তব্যে গুরুত্ব দিতে একেবারেই রাজি নন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কমকে স্পষ্ট জানালেন, নিজের টাকায় ইন্টারনেট রিচার্জ করান তিনি। কারও বাবার টাকায় কিছু করছেন না। তাই তিনি কী ছবি তুলবেন, কেমন ছবি পোস্ট করবেন, তা নিয়ে কোনও ধরনের মন্তব্যে কান দিতে রাজি নন। অভিনেত্রী বললেন, “পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা আমি প্রভাবিত। আমার নিজস্ব একটা স্টাইল আছে। জেনিফার লরেন্স, স্কার্লেট জোহ্যানসন এঁদের ফ্যাশন দ্বারা অনুপ্রাণিত। ওঁদের যায়-আসে না জামার নীচে ব্রা পরল কি পরল না! সুতরাং এ সব ক্ষেত্রে আমায় নিয়ে আলোচনা হলে খুব মজা পাই।”

কোনও বিষয়ে রাখঢাক করা মোটে পছন্দ নয় ঋ-এর। তাঁর সাফ উত্তর, “কিউ-এর সঙ্গে আমি যখন সম্পর্কে ছিলাম, তখন তো ও আমার অনেক কম পোশাক পরা ছবি পোস্ট করত। সুতরাং আমি এ সব নিয়ে ভাবিত নই।” তাঁর অভিনীত ‘কসমিক সেক্স’ ছবিটি নিয়েও বিপুল আলোচনা হয়েছে। অন্য দিকে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ীর সঙ্গে তাঁর অভিনীত ছবি ‘ডেসপ্যাচ’। নিজের কাজ নিয়ে আলোচনা হলেই অভিনেত্রী বেশি খুশি হবেন। তবে এই ছবিকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে সেটাকে কোনও গুরুত্ব দিতে চান না ঋ। যদিও আনন্দবাজার ডট কমের সঙ্গে কথা বলার পর নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্টটি মুছে দেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫