ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শতাধিক পণ্যে কর কমানোর ঘোষণা ভারতের

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:৪১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:৪১:৩৮ অপরাহ্ন
শতাধিক পণ্যে কর কমানোর ঘোষণা ভারতের ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির কারণে সংকটে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার অংশ হিসেবে শতাধিক ভোগ্যপণ্যে কর হ্রাসের ঘোষণা দিয়েছে ভারত। দেশটিতে সাবান, টুথপেস্ট, শ্যাম্পু থেকে শুরু করে ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের বহু পণ্যের ওপর কর কমানো হয়েছে। 

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্র ও রাজ্যগুলোর মন্ত্রীদের নিয়ে গঠিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাউন্সিল দীর্ঘদিনের সমালোচনার মুখে থাকা জটিল কর কাঠামো সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে। চার স্তরের পরিবর্তে এবার জিএসটি নামিয়ে আনা হয়েছে দুই স্তরে।

তার ঘোষণায় বলা হয়, টুথপেস্ট ও শ্যাম্পুর ওপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনের ওপর কর ২৮ শতাংশ থেকে নামিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। 

এছাড়া সব ধরনের ব্যক্তিগত জীবনবীমা ও স্বাস্থ্যবীমা সেবার ওপর থেকে পুরোপুরি জিএসটি তুলে দেওয়া হয়েছে।

এটি কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। এ পরিবর্তনের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় ৪৮০ বিলিয়ন রুপি।

ভারতের স্টেট ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ বলেছেন, কর কাঠামো সহজ করার ফলে ভোগব্যয় বাড়বে এবং এতে যে রাজস্ব ঘাটতি তৈরি হবে তার বড় অংশই পূরণ হয়ে যাবে।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দুস্তান ইউনিলিভার ও গোদরেজ ইন্ডাস্ট্রিজের মতো এফএমসিজি কোম্পানি। পাশাপাশি স্যামসাং, এলজি, সোনির মতো ইলেকট্রনিকস নির্মাতা এবং মারুতি, টয়োটা ও সুজুকির মতো গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও লাভবান হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ নীতির আওতায় এই কর হ্রাস বাস্তবায়ন করা হচ্ছে। গত মাসেই তিনি ঘোষণা দিয়েছিলেন, অক্টোবরের মধ্যে জিএসটি কাঠামো সংস্কার করা হবে। এই ব্যাপক সংস্কার আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী