ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে নতুন কুঁড়ি’র প্রচার চালাচ্ছে জেলা তথ্য অফিস

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:৩৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:৩৮:৪৮ অপরাহ্ন
রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে নতুন কুঁড়ি’র প্রচার চালাচ্ছে জেলা তথ্য অফিস রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে নতুন কুঁড়ি’র প্রচার চালাচ্ছে জেলা তথ্য অফিস
দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বিটিভি ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা পুনরায় শুরুর উদ্যোগ গ্রহণ করেছে।

এ উদ্যোগকে সফল করতে রাজশাহী জেলা তথ্য অফিস মহানগরসহ জেলার ৯টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বহুমাত্রিক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। গত ১৭ আগস্ট তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা দেশের ৬৮টি তথ্য অফিসকে নতুন কুঁড়ি প্রতিযোগিতা আয়োজনের কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে ব্যাপক প্রচার কার্যক্রম চালানোর নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনার আলোকে রাজশাহী জেলা তথ্য অফিস প্রত্যন্ত অঞ্চলের শিশু- কিশোরদের কাছে প্রতিযোগিতার বার্তা নিয়ে সড়ক প্রচার করছে।

এর পাশাপাশি চলচ্চিত্র প্রদর্শন, নারী সমাবেশ, উঠান বৈঠক ও উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের মতো তাদের নিয়মিত প্রচার কার্যক্রমে এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নতুন কুঁড়ি’র প্রচার অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দপ্তরটি।

উল্লেখ্য যে, ৬ থেকে ১১ বছর এবং ১১ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত দুইটি শাখায় অভিনয়, নৃত্য ও সঙ্গীত এ তিন বিভাগে নতুন কুঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৫সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। অনলাইনে আবেদনের ঠিকানা ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট বিটিভি ডট গভ ডট বিডি (িি.িনঃা.মড়া.নফ)।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী