ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, যেভাবে আবেদন করবেন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৫৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৫৮:২১ অপরাহ্ন
সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, যেভাবে আবেদন করবেন সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, যেভাবে আবেদন করবেন
জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন পেনশন স্কিমে জমাকৃত টাকা থেকে ঋণ নেওয়ার সুবিধা চালু করেছে। তবে এ সুবিধা গ্রহণের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একসময় একাধিক ঋণ নেওয়া যাবে না। ঋণের জন্য আবেদন করতে হলে নিবন্ধনের পর কমপক্ষে ১২ মাস টানা চাঁদা জমা দিতে হবে অথবা পেনশনে ন্যূনতম এক লাখ টাকা জমা থাকতে হবে।

ঋণ নেওয়া যাবে জমাকৃত টাকার ৫% থেকে ৫০% পর্যন্ত। এ ছাড়া ঋণের আবেদন করার আগের মাস পর্যন্ত নিয়মিত চাঁদা জমা দিতে হবে।

ঋণের জন্য আবেদন করার প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রথমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.upension.gov.bd) লগইন করতে হবে।

এরপর মেনুবার থেকে ‘ঋণের আবেদন’ বাটনে ক্লিক করলে আবেদন করার পেজ ওপেন হবে। এখানে ঋণের শর্তাবলি রয়েছে। সবার নিচে থাকা ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ঋণের পরিমাণ এবং ফেরতের কিস্তি নির্ধারণ করে ‘আবেদন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করলেই আবেদন শেষ হবে।

ঋণ সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে ফেরত দেওয়া যাবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সর্বজনীন পেনশনের ৪টি স্কিমে মোট নিবন্ধন করেছেন ৩ লাখ ৭৫ হাজার ২৮০ জন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী