ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১০:৫২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১০:৫২:১৪ অপরাহ্ন
বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে
রাজশাহীতে বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।।

জানা যায়, নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী, সাংবাদিকের পিতা মাসুদ রানা সরকারের করা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে। এই মামলাতেই তাকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

মামলার বাদী মাসুদ রানা সরকার বলেন, আমি সঠিক বিচার পাওয়ার আশাবাদী। শুধু হাসান নয়, ভিডিও ফুটেজ দেখে হাসানের সাথে যারা এই অপরাধে জড়িত, তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক প্রতিদিনের কাগজের রাজশাহী ব্যুর‌্যো প্রধান সাংবাদিক রাজীব আলী বলেন, সময় পাল্টে গেছে, হাসানের ত্রাসের রাজত্ব জুলাই আন্দোলনের পর ভেঙে চুরমার হয়ে গেছে। হাসানের ভয়ের সাম্রাজ্য থেকে মানুষ মুক্তি পেয়েছে। হাসান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়-ভীতি ও হয়রানির সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার। আমরা বিশ্বাস করি, সত্যিকারের বিচার হলে মানুষ ন্যায়বিচার পাবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় নিজস্ব বাসা থেকে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২