ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আপনি ১৮ কোটির ইউনূস, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:১১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:১১:০৩ অপরাহ্ন
আপনি ১৮ কোটির ইউনূস, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। আমরা তো আপনাদের পদত্যাগ চাই না।

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন, আপনি নোবেল জয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপি নেতাকে বলেছেন, আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই।

তিনি বলেন, এই খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। আপনাকে কী জন্য বসিয়েছিলাম, আপনাকে কেনো বসিয়েছিলাম,  ৯ মাস আপনি কী সেই পথে এগোতে পেরেছেন, পারেননি। না পারার কারণ ও বিষয় আমরা জানতে চেয়েছি।

ফারুক আরও বলেন, নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। ৯ মাস হয়ে গেলো নিবার্চনের রোডম্যাপ দেয়া হচ্ছে না। কাদের কানপড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী