ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:৩৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:৩৭:৪৭ অপরাহ্ন
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গৃহবধূ শ্রাবণী ভাদুরী (২১) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্বামী সঞ্জয় মণ্ডলকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনিও মারা যান। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালিতে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

পারিবারিক সূত্রে জানা যায়, সঞ্জয় মণ্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। গোয়ালন্দ টেকনিক্যাল স্কুলের সামনে পৌঁছালে মহাসড়কে থাকা ছোট ছোট স্পিডব্রেকারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি যানবাহন তাদের দুজনকে ২০ ফুট টেনে নিয়ে যায়। বিকট শব্দ পেলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা সঞ্জয় মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরীর মৃত্যু হয়।

নিহত সঞ্জয় মণ্ডলের শ্যালক অপূর্ব ভাদুরী জানান, ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তারও মৃত্যু হয়। দুইজনের অকাল মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরীফ ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শ্রাবণী মারা যান। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনিও ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার