ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই রাউজানে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’ নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর... ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ করলেন রাশেদ খাঁন বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

মোল্লাপাড়া এলাকার পাহাড়িয়া আদিবাসী পাড়া রক্ষায় অনুরোধ

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:০৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:০৯:০৭ অপরাহ্ন
মোল্লাপাড়া এলাকার পাহাড়িয়া আদিবাসী পাড়া রক্ষায় অনুরোধ মোল্লাপাড়া এলাকার পাহাড়িয়া আদিবাসী পাড়া রক্ষায় অনুরোধ
রাজশাহী মোল্লাপাড়া এলাকার পাহাড়িয়া আদিবাসী পাড়ার ১৬টি পরিবারের উচ্ছেদ আতঙ্ক সরেজমিন পরিদর্শনে স্থানীয় প্রতিনিধিকে যুক্ত করানোর অনুরোধ প্রসঙ্গে।

রাজশাহীর মোল্লাপাড়া এলাকার পাহাড়িয়া আদিবাসী গ্রামের ১৬টি পরিবারকে উচ্ছেদ করার হুমকি প্রদান করেছে এক প্রভাবশালী ভূমিখেকো। যা ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজশাহীর পাহাড়িয়া আদিবাসীদের সাথে সংহতি জানাতে এবং ঘটনাবলী সরেজমিন পরিদর্শনের জন্য ঢাকা থেকে মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দল রাজশাহীর পাহাড়িয়া আদিবাসী জনপদে যাচ্ছেন। আগামী ০৭ সেপ্টেম্বর, ২০২৫ (রোববার) সকাল ৯ টা থেকে ১০.৩০ টা পর্যন্ত সময়ে প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবেন। এরপর ১১টায় রাজশাহীর সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন, আদিবাসী অধিকার কর্মী দীপায়ন খীসা প্রমুখ। পরিদর্শন দলে রাজশাহী থেকে আদিবাসী নেতৃবৃন্দ, ব্লাস্ট ও সিসিডিডিও-র প্রতিনিধিগণ যুক্ত হবেন।
 
রাজশাহীর পাহাড়িয়া আদিবাসী গ্রামের উচ্ছেদ আতঙ্ক সরেজমিন পরিদর্শনে আপনার পত্রিকা/অনলাইন নিউজ পোর্টাাল/টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি-কে যুক্ত করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

শিপন কুমার রবিদাস
সদস্য,  প্রতিনিধি দল
মুঠো আলাপন: ০১৭৩৭২৫৬৯১৯

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫