ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের গোরস্থান দখল ও গাছ কাটার অভিযোগ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৬:১৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৬:১৭:১৫ অপরাহ্ন
রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের গোরস্থান দখল ও গাছ কাটার অভিযোগ রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের গোরস্থান দখল ও গাছ কাটার অভিযোগ
রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া আদিবাসী সম্প্রদায়ের গোরস্থানের জমি দখল এবং গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সফিকুল কন্ডেক্টার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 

শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোরস্থানে অবস্থিত দুটি বড় গাছের মধ্যে একটি ছাতিম গাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এবং একটি বটগাছের ডালপালা ছাঁটা হয়েছে।

পাহাড়িয়া সম্প্রদায়ের সদস্য মিশ্র রাম বর্মণ (৪০) জানান, পূর্ব শেখপাড়ায় অবস্থিত তাদের এই গোরস্থানে যাওয়ার জন্য রাস্তা দেওয়া হয় না। তারা আরও অভিযোগ করেন , তাদের অগোচরেই সফিকুল কন্ডেক্টার গাছগুলো কেটে ফেলছেন। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একসময় গোরস্থানের জন্য ১৮ কাঠা জমি থাকলেও বর্তমানে মাত্র ৩ কাঠা অবশিষ্ট আছে। বাকি ১৫ কাঠা জমি সফিকুল কন্ডেক্টার তার ভিটার সাথে দখল করে সীমানা প্রাচীর দিয়ে ঘিরে লালশাক চাষ করেছেন।

গাছ কাটার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, গাছগুলোতে নাকি ভ‚ত আছে এবং ভয়ে কেউ সেখানে যায় না, তাই সফিকুল কন্ডেক্টার গাছগুলো কেটে ফেলছেন।

এই ঘটনায় পাহাড়িয়া আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তাদের গোরস্থানের জমি পুনরুদ্ধার এবং গাছ কাটার বিচার দাবি করেছেন। 

এ ব্যপারে সফিকুল কন্ডেক্টারের সাথে যোগাযোগ করা হলে, তিনি কোন কথা বলতে রাজি হননি।  

জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল বারী বলেন, পাহাড়িয়া আদিবাসী সম্প্রদায়ের গোরস্থানের জমি দখল এবং গাছ কেটে ফেলার বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীদের কেউ অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ