ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৩৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৩৬:৩৩ অপরাহ্ন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত এক মেগা অভিযানে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

অভিবাসন আইনের বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা।
 
বৃহস্পতিবার (২২ মে) রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের পেতালিং জায়ার মেনতারি কোর্ট অ্যাপার্টমেন্টে এই অভিযানে প্রথমে আবাসিক এলাকায় বসবাসকারী ১ হাজার ৫৯৭ জন বিদেশি নাগরিকের মধ্যে তল্লাশি চালিয়ে ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে ৭১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ২০১, পাকিস্তানের ৪৬, মিয়ানমারের ২২৬, নেপালের ৪৪, ভারতের ৮ ও থাইল্যান্ডের একজন নাগরিক। আটককৃতদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। এদের মধ্যে ৪৭২ জন পুরুষ এবং ১২৫ জন নারী রয়েছে।
 
রাত ৯টায় শুরু হওয়া এই মেগা অভিযান প্রায় তিন ঘণ্টা ধরে চলে। অভিযানে সেলাঙ্গর ইমিগ্রেশন, পুত্রজায়া ইমিগ্রেশন, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন, জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং পেতালিং জয়া সিটি কাউন্সিলসহ ৩৯০ জন কর্মকর্তা অংশ নেন।
 
আটককৃত সকল অবৈধ অভিবাসীকে পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপের জন্য দেশটির সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
 
জাফরি আরও জানান, আটককৃতদের বেশিরভাগই রেস্টুরেন্ট, মুদির দোকান বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। তাদের বিরুদ্ধে বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অবস্থান করা, অবৈধ পারমিট ধারণ করা এবং ইমিগ্রেশন আইনের অন্যান্য লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত, আটক, বিচার এবং দেশ থেকে বহিষ্কার করার জন্য নিয়মিতভাবে এই অভিযান পরিচালিত হবে।
 
ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ এর অধীনে প্রায়শই অপরাধ সংঘটিত হয়।
 
অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশটিতে যদি অবৈধ অভিবাসীদের আশ্রয় অথবা নিয়োগ দেয়া হয় তাহলে জনসাধারণ এবং নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী