ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

​দুর্গাপুরে অসাংগঠনিক কার্যকলাপ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:৫৫:২৭ অপরাহ্ন
​দুর্গাপুরে অসাংগঠনিক কার্যকলাপ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ​দুর্গাপুরে অসাংগঠনিক কার্যকলাপ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
 রাজশাহীর দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপ অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার ৭ (সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে,  উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয় লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন,“দলকে টিকিয়ে রাখতে নেতাদের ভোগী নয়, ত্যাগী হতে হবে। ব্যক্তিগত আক্রোশ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিভেদ তৈরি হচ্ছে। এতে দলীয় ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিদয় অভিযোগ করে বলেন, “কিছু কথিত নেতা আওয়ামী লীগের মদদপুষ্ট হয়ে দলের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপির আন্দোলন ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে তারা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে।অন্যদিকে, গত দুইদিন আগে রাজশাহীতে আয়োজিত কিছু নেতার সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে “বিএনপিকে অস্থিতিশীল প্রমাণ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, মাসুম রানা, খোদা বক্স, রেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলেক ও মিলন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জেমস, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান ও আনারুল ইসলাম, যুবদল নেতা সানোয়ার হোসেন টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাবেক সম্পাদক ফারুক মজুমদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সুজন আলীসহ  উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী নেতাকর্মীরা। প্রসঙ্গত, এর আগে গত ২৯ আগষ্ট শুক্রবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী