ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা প্রায় তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামল সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারালো হার্ভার্ড

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৩৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৩৯:২৯ অপরাহ্ন
বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারালো হার্ভার্ড ছবি: সংগৃহীত
আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। তা না হলে হারাতে হবে অভিবাসীর বৈধতা।

এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি জানায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এছাড়াও, অন্যান্য কলেজের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিল করার নির্দেশ দিয়েছেন।

নোয়েম হার্ভার্ডের বিরুদ্ধে সন্ত্রাস, ইহুদি-বিদ্বেষ ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় করার অভিযোগ তুলেছেন। হার্ভার্ড এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে আখ্যায়িত করে হাজার হাজার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

তবে সুযোগটি ফিরে পাওয়ার জন্য প্রভাবশালী এই শিক্ষা প্রতিষ্ঠানকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন। বিগত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের সংঘটিত সকল সহিংস কর্মকাণ্ডের তথ্য সরবরাহ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। দিতে হবে সংশ্লিষ্ট ছবি, ভিডিও অথবা অডিও প্রমাণ। এর জন্য প্রতিষ্ঠানটিকে ৭২ ঘণ্টার সময় বেধে দিয়েছে প্রশাসন।

ইসরায়েলবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সরকারের সঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষের বিবাদ চরমে পৌঁছায়। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এই সিদ্ধান্ত তাদের ওপর নিশ্চিত প্রভাব ফেলবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির