ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘হৃতিকের প্রেমিকার কাজের কী দরকার?’ পাল্টা জবাব দিলেন সাবা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৫:৩৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৫:৩৯:১৬ অপরাহ্ন
‘হৃতিকের প্রেমিকার কাজের কী দরকার?’ পাল্টা জবাব দিলেন সাবা ছবি- সংগৃহীত
গত কয়েক বছর ধরে গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় সাবা। যদিও তিনি সফদর হাশমীর ভাইঝি। মঞ্চে অভিনয় করেছেন ছোটবেলায়। তবু হৃতিকের প্রেমিকা হওয়ার মাসুল গুনেছেন। ছোটখাটো কাজ খুইয়েছেন সাবা। অনেকেই বলেছেন, ‘হৃতিকের প্রেমিকার কাজ করার কী দরকার?’ সমস্ত সমালোচনার এ বার জবাব দিলেন সাবা।

হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে থেকেই, প্রায় এক দশক ধরে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেন সাবা। একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন তিনি। এ ছাড়া, সঙ্গীতশিল্পী হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন। যদিও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াতেই কমেছে কাজ। এর কারণ হিসাবে, সাবা দায়ী করেছেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তাঁর আর কাজের প্রয়োজন নেই! এই কথা শুনেই গর্জে উঠেছেন সাবা।

মাঝে নিজের সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারেও সাবা বলেন, “গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া মিটিয়েছি, অন্ন সংস্থান করেছি, এখন সেই কাজ পেতেই কষ্ট পেতে হচ্ছে। কোনও খ্যাতনামী মানুষের অথবা সফল ব্যক্তির প্রেমিকা মানেই তাঁর নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই, এমন মানসিকতা থেকে ঠিক কবে নিষ্কৃতি পাব আমরা!’’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী