ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

রুয়েটে ক্লাশ করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাদ, থানায় সোপর্দ

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৬:৪৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৬:৪৫:৪১ অপরাহ্ন
রুয়েটে ক্লাশ করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক  নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাদ, থানায় সোপর্দ রুয়েটে ক্লাশ করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাদ, থানায় সোপর্দ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্লাশ করতে এসে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন নগরীর মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন এবং জুলাই মাসের আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

এদিন সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে এলে অন্যান্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা অভিযোগ, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় ছাত্রলীগের কোনো সন্ত্রাসীকে পুনর্বাসন করতে দেবে না।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, অভিযুক্ত সাজ্জাদের পাশাপাশি যারা তাকে মদদ দিয়েছেন, তাদেরও শাস্তির আওতায় আনা হোক।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করার জন্য রুয়েটে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করেন। 

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫