ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৬:৪৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৬:৪৮:১৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২ গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২
রাজশাহীর গোদাগাড়ী হতে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টায় গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরআমতলা খাস মহল হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাস মহল গ্রামের মোঃরবিউল ইসলামের ছেলে মোঃ সৈবুর রহমান(৩০) ও মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ আব্বাস আলী শিহাব(২০)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী মো: রফিকুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ট্যাকপাড়া হতে আমতলা খাস মহল গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ও  তার সঙ্গীয় ফোর্স-সহ বুধবার সকাল ৬টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় মাদক কারবারী মোঃ আব্বাস আলী শিহাবের দেহ তল্লাশি করে তার লুঙ্গির সামনে গুজা অবস্থায় তিনটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ