ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শোয়া দু'কোটি টাকার রাস্তায় ভয়াবহ অনিয়ম উঠে যাচ্ছে পিচ !

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:১৮:৫৯ অপরাহ্ন
শোয়া দু'কোটি টাকার রাস্তায় ভয়াবহ  অনিয়ম উঠে যাচ্ছে পিচ ! শোয়া দু'কোটি টাকার রাস্তায় ভয়াবহ অনিয়ম উঠে যাচ্ছে পিচ !
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রায় শোয়া দু'কোটি টাকা ব্যয়ে রাস্তার সংস্কার কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন হবার মাত্র পাঁচদিনের মাথায় উঠে যেতে শুরু করেছে। স্থানীয়রা এতে ক্ষোভে ফুঁসে উঠেছে।

জানা গেছে, উপজেলার তিওড়কুড়ী- পাঁচবাড়ি হয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ  (ইউপি) পর্যন্ত ৪ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার কার্পেটিং কাজ গত ৫ সেপ্টেম্বর সম্পন্ন হয়। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকারও বেশি ব্যয়ে রাস্তার কার্পেটিং  কাজ সম্পন্ন করেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, নির্মাণে নিম্নমানের বিটুমিন, ইট ও বালি ব্যবহার এবং পরিষ্কার না করেই কার্পেটিং  করার কারণে অল্প দিনেই কার্পেটিং উঠে যেতে শুরু করেছে।

সরেজমিনে দেখা যায়,সহজেই পিচের স্তর উঠে আসছে। পথচারী প্রফেসর ইয়াসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তায় ঠিকমতো পিচ দেয়নি। এক বছরও টিকবে না এই রাস্তা। এখন যদি বৃষ্টি হয়, পুরো রাস্তা নষ্ট হয়ে যাবে। ভ্যানচালক আবুল কালাম বলেন, “সরকার কোটি কোটি  টাকা ব্যয় করছে, অথচ ঠিকাদাররা দায়সারা কাজ করেছে। কয়েকদিন না যেতেই সব উঠে যাচ্ছে। এর চেয়ে আগের রাস্তা ভালো ছিলো।

স্থানীয় বাসিন্দা আঞ্জুয়ারা বেগমের অভিযোগ, “পা দিয়ে ঘষলেই পাথর উঠে যায়। পিচ ঢালাইয়ের সময় রোলার দিয়েও ঠিকমতো চাপ দেওয়া হয়নি।”
দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সাত্তার বলেন, “ঠিকাদার তড়িঘড়ি করে কাজ শেষ করেছে। উপজেলা থেকে কেউ কাজ তদারকি করেনি। ফলে ঠিকাদার ইচ্ছেমতো দায়সারা কাজ করে চলে গেছে।

স্থানীয় একজন ঠিকাদার জানান, পাকা সড়কের পিচ সহজে উঠে আসার কারণ হলো নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সঠিক অনুপাতে পাথর, বালি ও বিটুমিন না মেশানো। এতে রাস্তার উপরের স্তর দুর্বল হয়ে পড়ে ও স্থায়িত্ব কমে যায়। স্থানীয় সচেতন মহল, এঘটনায় সম্পৃক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
অন্যদিকে মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি অসিম হোসেনকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। ল্যাবে পরীক্ষা করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ত্রুটি ধরা পড়লে রাস্তা পুননির্মাণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ