ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গুরুদাসপুরে বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন নাজিরপুর কলেজ ও বিলদহর হাইস্কুল

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:২৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:২৩:২৮ অপরাহ্ন
গুরুদাসপুরে বিতর্ক উৎসবের  চ্যাম্পিয়ন  নাজিরপুর কলেজ ও বিলদহর হাইস্কুল গুরুদাসপুরে বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন নাজিরপুর কলেজ ও বিলদহর হাইস্কুল
নাটোরের গুরুদাসপুরে টানা দুইদিনের বিতর্ক উৎসবে উ”চ মাধ্যমিকে নাজিরপুর ডিগ্রি কলেজ ও মাধ্যমিকে বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব
অর্জন করেছে। বিতর্কে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো নাজিরপুর ডিগ্রি কলেজ।

গুরুদাসপুর ও সিংড়া উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসব শেষ হয়।
বিতর্কে কলেজ শাখায় নাজিরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহমুদা খাতুন ও বিলদহর হাইস্কুলের আরাফাত ইসলাম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

বিতর্কেবিজয়ীওঅংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

আয়োজক প্রতিষ্ঠান নাজিরপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ মুরাদ লাবুর সভাপতিত্বে বিতর্ক উৎসবে মডারেটরের দায়িত্ব পালন করেন সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, কবি মুন্টু ডানিয়েল ডি কস্তা প্রমূখ। “শিক্ষাগ্রহণে মোবাইল ফোনই শিক্ষার্থীদের একমাত্র বাধা” বিষয়টির পক্ষে- বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় গুরুদাসপুর ও সিংড়ার স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রভাষক আলমগীর হোসেন ও মাসুদ রেজার সঞ্চালনায় বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিচারকের দায়িত্ব পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী