ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৩:১৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৩:১৯:২১ অপরাহ্ন
প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস ছবি- সংগৃহীত
রুপোলি পর্দার নায়িকাদের চেহারা দেখে কেউ ঈর্ষা করেন, কেউ আবার আক্ষেপ। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত্নে থাকে তাঁদের। যদিও এমন ঝকঝকে ত্বক, নির্মেদ টানটান শরীর পেতে বিসর্জন দিতে হয় অনেক কিছুই। তেল-মশলা-ভাজাভুজিতে স্বেচ্ছায় রাশ টানেন তাঁরা। কেউ কেউ তো আবার একবেলা খান। প্রিয়ঙ্কা চোপড়া থেকে মলাইকা অরোরা, কিয়ারা আডবাণী, অনন্যা পাণ্ডেরা ঘুম থেকে উঠে প্রথমেই কী খান?

তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী। এই মুহূর্তে হলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। ফলে, প্রিয়ঙ্কার পায়ের তলায় সর্ষে। কাজের ক্ষেত্রে প্রায় সময়েই বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয় তাঁকে। কিন্তু, তারই মধ্যে প্রিয়ঙ্কা সকালে উঠে আগে খাওয়াদাওয়া নয়, বরং শরীরচর্চা করেন। ক্যালোরি ঝরিয়ে ফেলাতেই বিশ্বাসী তিনি। প্রিয়ঙ্কা বলেন, ‘‘আসলে এই চেহারা ধরে রাখাটা একটা কাজ। তাই অন্তত তিন দিন সকালে উঠেই শরীরচর্চা করি। যদিও পর পর তিন দিন করার পর আর ইচ্ছে করে না।’’ শুধু শরীরচর্চা নয়, খাওয়াদাওয়াও যথেষ্ট মেপে বুঝেই করেন তিনি। অভিনেত্রী জাহ্নবী কপূর অবশ্য সকালে ওঠার পরই এক চামচ ঘি খান। তাতেই অভিনেত্রীর ত্বকের জেল্লা বাড়ে।

অন্য দিকে, মলাইকা অরোরা আবার ঘুম থাকার ওঠার পর উষ্ণ গরম জলে লেবু ও মধু মিশিয়ে খান। তার পর হয় এক চামচ নারকেল তেল খান কিংবা ঘি। অভিনেত্রী কিয়ারা আডবাণী ‘ডিটক্স’ করতে সকালে ওঠেই উষ্ণ গরম জলে লেবু ও মধু মিশিয়ে খান। তার পর হালকা কিছু খেয়ে জলখাবার সারেন। এমনিতেই অনন্যার নির্মেদ চেহারা নিয়ে চর্চা চলে নানা মহলে। অভিনেত্রী সকালে উঠেই এক গ্লাস সব্জির রস খান। তার আধ ঘণ্টা পরে জলখাবার সারেন। বাকি দিনে কখনও শরীরচর্চা চলে, কখনও আবার নাচের প্রশিক্ষণ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী