ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৯:১০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৯:১০:৫০ অপরাহ্ন
রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের ছবি- সংগৃহীত
ইউক্রেনের ড্রোন হামলার নিশানা এ বার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের বন্দর। বাল্টিক সাগরে উপকূলের প্রিমোর্স্ক রাশিয়ায় ‘বৃহত্তম তেল বন্দর’ হিসাবে পরিচিত। সেখানেই শুক্রবার ভোরে হামলা চালিয়েছে, ভলোদিমির জেলেনস্কির বাহিনী। এই হামলাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

লেনিনগ্রাদ-ওবলাস্টের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রজদেনকো শুক্রবার জানিয়েছেন, ড্রোন হামলায় দু’টি তৈলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগেছে তেলের ‘পাম্পিং স্টেশনে’।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জুন রুশ ভূখণ্ডের ভিতরে পাঁচ সামরিক বিমানঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। কিভের ওই সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন স্পাইডার ওয়েব’। ওই ঘটনার পর এই প্রথম বার এত বড় ড্রোন হামলা হল রুশ ভূখণ্ডে। ‘অপারেশন স্পাইডার ওয়েব’-এ কোয়াডকপ্টার শ্রেণির ১১৭টি মানববিহীন আত্মঘাতী উড়ুক্কু যান ব্যবহার করেছিলেন জেলেনস্কির জেনারেলরা। ওই হামলায় মস্কোর এক তৃতীয়াংশ ‘কৌশলগত’ বোমারু বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছিলেন তাঁরা।

রাশিয়ার মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর এলাকার পাঁচ বিমানঘাঁটিতে ধ্বংসলীলা চালিয়েছিল ইউক্রেনের কোয়াডকপ্টার ড্রোন। অত্যন্ত গোপনে ট্রাকে করে সেগুলিকে বিমান বাহিনী ছাউনিগুলির কাছে পৌঁছে দিয়েছিল কিভের ‘স্লিপার সেল’। পরে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, বোমারু ও নজরদারি মিলিয়ে অন্তত ৪০টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তাঁর বাহিনী। ক্রেমলিনের বোমারু বিমান চিনতে সংশ্লিষ্ট ড্রোনগুলিতে কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এ বারও তেমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে পশ্চিমি সংবাদমাধ্যমগুলির একাংশ জানাচ্ছে। কয়েক মাস আগে বাল্টিক সাগরের তীরবর্তী উস্ত-লুগা, কৃষ্ণ সাগরের নোভোরোসিস্ক-সহ কয়েকটি রুশ বন্দরকে নিশানা করেছিল ইউক্রেন। কিন্তু তা সফল ভাবে প্রতিহত করে পুতিনসেনা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী