ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৯:২৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৯:২৪:১২ অপরাহ্ন
হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু
গায়ে হলুদের শেষ মুহূর্ত। ঘুমানোর প্রস্তুতি সবার। রাত পোহালেই শেরওয়ানি গায়ে দিয়ে যাবেন কনের বাড়ি। সব কিছুই এখন বিষাদে রূপ নিল। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গায়ে হলুদের আসরে অসুস্থ হয়ে পড়েন রনি মিজির (২১) নামে বর। ওই রাতেই তার মৃত্যু হয়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত রনি মিজি ওই এলাকার বিল্লাল মিজির ছেলে।

প্রতিবেশী নাঈমা আক্তার যুগান্তরকে বলেন, রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন রনি। তার নাকে-মুখে রক্ত বের হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মহামায়া বাজার এলাকায় গেলে তার মৃত্যু হয়। 

পারিবার সূত্রে জানা যায়, তিন ভাই-বোনের মধ্য রনি ছিলেন সবার ছোট। পাশের উপজেলা শাহরাস্তির এক কনের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল তার। প্রথমে পরিবার রাজি না থাকলেও পরে সম্মতি নিয়ে আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিয়ের সিদ্ধান্ত হয়। 

এদিকে বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন কনে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জুমার নামাজের পর জানাজায় ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য নজরুল ইসলামসহ গ্রামবাসী অংশ নেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা