ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:৪৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:৪৬:৫৪ অপরাহ্ন
পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা
পোশাকি নাম, ‘ল্যাঞ্জা-এন থ্রিডি এয়ার সার্ভিল্যান্স রেডার’। আদতে, শত্রুসেনার আকাশ হামলা রুখতে দেশের সর্বাধুনিক নজরদারি ব্যবস্থা। ভারতীয় নৌসেনার জন্য স্পেনের সংস্থা ‘ইন্দ্র’র সঙ্গে যৌথ ভাবে এই আকাশ নজরদারি ব্যবস্থা তৈরি করেছে দেশীয় কোম্পানি ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’ (টিএএসএল)।

প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র নোদী ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানের অন্যতম সফল এই ত্রিমাত্রিক রেডার। সামরিক পরিভাষায় যার নাম ‘থ্রিডি-এএসআর’। ইতিমধ্যেই টাটার কর্নাটকের কারখানায় বানানো ‘ল্যাঞ্জা-এন’ নৌসেনার একটি যুদ্ধজাহাজে বসানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। টিএএসএল-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই সাফল্য প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’’ ২০২০ সালের সাড়ে ১৪ কোটি ডলারের (প্রায় ১২৮০ কোটি টাকা) চুক্তি অনুযায়ী নৌসেনার জন্য মোট ২০টি ‘থ্রিডি-এএসআর’ বানানো হবে যৌথ উদ্যোগে।

বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী রেডারগুলির মধ্যে একটি হল ‘ল্যাঞ্জা-এন’। অত্যাধুনিক ত্রিমাত্রিক প্রযুক্তির সাহায্যে এটি আকাশের অনেক উঁচু থেকে শুরু করে ভূপৃষ্ঠের একদম কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুকেও (শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র) চিহ্নিত করতে পারে। নজরদারি চালাতে পারে শত্রুপক্ষের যুদ্ধজাহাজের উপরেও। ‘ল্যাঞ্জা-এন’ রেডারের নৌ-সংস্করণটির নজরদারি সীমা ২৫৪ নটিক্যাল মাইল (প্রায় ৪৭০ কিলোমিটার)। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে দূরপাল্লার অত্যাধুনিক রেডারের অন্তর্ভুক্তির কথা জানিয়েছিল চিনা পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ)। এ বার তার চেয়েও উন্নত রেডার এল ভারতের হাতে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী