ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

প্রতিদিন মৃত্যুকে স্মরণ করলে যে উপকার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:২২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:২২:১৭ অপরাহ্ন
প্রতিদিন মৃত্যুকে স্মরণ করলে যে উপকার ছবি- সংগৃহীত
মৃত্যু এমন এক সত্য, যাকে অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষ চাক বা না-চাক, দুনিয়ার সবকিছু ছেড়ে একদিন তাকে চলে যেতেই হবে। কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন— প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (সূরা আল ইমরান, আয়াত: ১৮৫)

কোরআনে মৃত্যুকে স্মরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মৃত্যুর স্মরণ মানুষকে শুধু ভীতু করে তুলে না বরং মানুষের অন্তরকে নরম করে, দুনিয়ার মোহ থেকে দূরে রাখে এবং আখিরাতের প্রস্তুতি নিতে সাহায্য করে।

মৃত্যুর স্মরণে মুমিনের জন্য স্বস্তি
মানবজীবন নানারকম পরীক্ষায় ভরা। দারিদ্র্য, রোগ-শোক, প্রিয়জনের মৃত্যু, অপমান—এসবের মধ্য দিয়েই মানুষকে জীবন কাটাতে হয়। আল্লাহ বলেন— তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন—কে উত্তম কাজ করে। (সুরা আল মুলক, আয়াত : ২)

এই পরীক্ষা পার হয়ে মুমিন যখন আল্লাহর কাছে ফিরে যায়, তখন তার জন্য মৃত্যু হয়ে ওঠে দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে মুক্তির পথ। নবী করিম (সা.) বলেছেন— মুমিন মৃত্যুর মাধ্যমে স্বস্তি পায়। (সহিহ বুখারি)

মৃত্যুচিন্তার উপকারিতা
মৃত্যু স্মরণ করলে মানুষ বাস্তবতায় ফিরে আসে। প্রিয়জন হারানোর মুহূর্তে যেমন দুনিয়ার ঝামেলা গৌণ হয়ে যায়, তেমনি মৃত্যুর কথা নিয়মিত মনে করলে আমরা বুঝি—আমাদের আসল জায়গা দুনিয়া নয়, আখিরাত।

রাসুল (সা.) বলেছেন— ভোগ-বিলাস নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। (তিরমিজি)

হযরত আলী (রা.) বলেছেন— যে মৃত্যুকে নিয়মিত স্মরণ করে, সে অল্প সম্পদেই সন্তুষ্ট থাকে। তার মধ্যে লোভ বা কৃপণতার স্থান থাকে না।

মৃত্যু কামনা কি জায়েজ?
কষ্টের কারণে মৃত্যু কামনা করা ইসলামে নিষিদ্ধ। আত্মহত্যা যেমন হারাম, তেমনি কষ্ট পেয়ে মৃত্যুর প্রার্থনাও জায়েজ নয়। তবে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা বৈধ। নবী (সা.) বলেছেন— তোমাদের কেউ যেন কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। (সহিহ বুখারি)

তবে এ দোয়া করা যায়— হে আল্লাহ! যদি আমার জীবনে কল্যাণ থাকে তবে আমাকে জীবিত রাখুন, আর যদি মৃত্যু আমার জন্য উত্তম হয় তবে আমাকে মৃত্যুদান করুন। (সহিহ বুখারি)

মৃত্যু শেষ নয়, নতুন জীবনের শুরু
ইসলামে মৃত্যু মানে সমাপ্তি নয়। বরং এটি হলো আখিরাতের অনন্ত জীবনে প্রবেশের দরজা। তাই মৃত্যুকে স্মরণ করা শুধু ভয় নয়, বরং পরকালের অন্তত জীবনের প্রস্তুতির উপলক্ষ।

বিপদে পড়লে কোরআনের এ আয়াত পাঠ করতে বলা হয়েছে— 

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡهُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَیۡهِ رٰجِعُوۡنَ

 যখন তারা বিপদগ্রস্ত হয়, তখন বলে—‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তন করব। (সুরা বাকারা, আয়াত : ১৫৬)

মৃত্যু সহজ হওয়ার দোয়া
রাসুল (সা.) মৃত্যুর সময় এ দোয়া করেছিলেন— হে আল্লাহ! মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন। (তিরমিজি)

আরেকটি দোয়ায় তিনি বলেছেন— হে আল্লাহ! আমার মৃত্যু যেন আমার জন্য স্বস্তির কারণ হয় এবং আমাকে সব অনিষ্ট থেকে রক্ষা করে। (সহিহ মুসলিম)

এ ছাড়া তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন— হে আল্লাহ! মৃত্যুর মুহূর্তে শয়তানের প্রতারণা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। (আবু দাউদ)

প্রিয়জন মৃত্যুপথযাত্রী হলে
মুহাম্মদ ইবনে আলী (রহ.) পরামর্শ দিয়েছেন প্রিয়জনের মৃত্যুকালে এ দোয়া পড়তে—

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহান, সহনশীল ও দয়ালু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি সর্বোচ্চ ও সর্বমহান। মহিমা আল্লাহর, যিনি আসমান-জমিন ও তার সবকিছুর রব, এবং মহান আরশের রব। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের রব। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ও তাঁর পরিবারে।

মৃত্যু নিয়ে ভয় নয়, বরং প্রস্তুতি—এটাই ইসলামের শিক্ষা। মৃত্যুকে যারা নিয়মিত স্মরণ করে, তারা দুনিয়ার ভোগবিলাসে ডুবে সব ভুলে যায় না। বরং আখিরাতের কথা ভেবে সৎ জীবনযাপনের চেষ্টা করে। তাই মৃত্যুচিন্তা মুমিনের জন্য পথপ্রদর্শক ও মুক্তির মাধ্যম।

সূত্র : মুসলিম ভাইব

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত