ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০০:৩১ অপরাহ্ন
বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
 

রাজশাহীর বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা প্রকল্পের ’অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১ টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

আয়োজিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, “ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের এই সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং মানবিকতার বীজ বপন করা অত্যন্ত জরুরি।

তারা আরো বলেন, “যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব পুরো জীবনজুড়ে থেকে যায়। ফলে তাদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেখানে সবার সমান অধিকার থাকবে। তাই শিশুদের নিরাপদ রাখতে এবং অপরাধ দমন ও যৌন হয়রানির প্রতিরোধে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হতে পারে।

প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন বলেন, শিখা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্লাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।

প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, প্রধান শিক্ষক বৃন্দ ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ