ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয়

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:০৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:০৩:৫৩ অপরাহ্ন
এন সি এল-এ রাজশাহী  ভেন্যতে  ঢাকা মেট্রোর জয় এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয়
বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, রাজশাহীতে  গতকাল অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগ ২০২৫-২৬  টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকা মেট্রো ৭ উইকেটে রাজশাহী বিভাগকে পরাজিত করেছে। 

বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে খেলা হয় ৫ ওভার। ঢাকা মেট্রো টসে জিতেফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ৩৩ রানের উপর ভর করে ৩ উইকেটে ৬০ রান সংগ্রহ করে। সাব্বির রহমান ১৫ বল খেলে ৩ টি ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে অপরাজিত থাকেন। মেহরর ১৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া সাব্বির হোসেন ৪ ও হাবিবুর রহমান ২ রান করেন। নাইমুল হোসেন কোন রান না করেই সাজঘরে ফিরে যান। অতিরিক্ত থেকে আসে ৬ রান। ঢাকা মেট্রোর আরিফ আহমেদ ৬ রানে ২ টি এবং আবু হায়দার ২২ রানে ১ টি উইকেট নেন। 

জয়ের জন্য ৬১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো ৪.৩ ওভারে ৩ উইকেটে ৬১ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয়লাভ করে। দলের পক্ষে মাহফিজুল ইসলাম ১টি ছক্কা ও ৪ টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। এছাড়া আবু হায়দার ৪ বলে ১টি ছক্কার সাহায্যে করেন ৮ রান। অতিরিক্ত থেকে আসে ১০ রান। রাজশাহীর পক্ষে শফিকুল ইসলাম ২৩ রানে ২টি এবং আসাদুজ্জামান ১৭ রানে ১টি উইকেট দখল করেন।
প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঢাকা মেট্রোর মাহফিজুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ