ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১২:১৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১২:১৯:০৬ পূর্বাহ্ন
শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫
রাজশাহীর চারঘাটে পারিবারিক কলহের জেরে ভগিনীপতি (বোনের স্বামী) মিঠুন আলীর ছুরিকাঘাতে শ্যালক অনিক হাসান হৃদয় (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রোববার ভোর রাতে উপজেলার বাবুপাড়া গ্রামে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবর আলী শুকটা ও রাজু আহম্মেদ নামের দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোক্তারপুর আন্ধারীপাড়া গ্রামের রেখা বেগমের সঙ্গে বাবুপাড়া গ্রামের মিঠুন আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৭ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠুন আলী স্ত্রী রেখাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
রোববার ভোর রাতে মিঠুন আলী রেখার ভাই কাবুল উদ্দিনকে ফোন করে জানান, "তোর বোন মরে গেছে। লাশ নিয়ে যা।" এই খবর পেয়ে রেখার ভাই কাবুল উদ্দিন, অনিক হাসান হৃদয়, বিপ্লব, মুন্নী বেগম, আব্দুল মান্নান, মেহেরুন্নেসাসহ ৮-১০ জন একটি অটোরিকশাযোগে বাবুপাড়ায় মিঠুনের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান রেখাকে ব্যাপক মারধর করা হয়েছে।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত মিঠুন, রকি, রাজু, লিখন ও তাদের সহযোগীরা লাঠিসোটা নিয়ে রেখার ভাই ও ভাবিদের ওপর অতর্কিত হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাতে অনিক হাসান হৃদয় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রেখার পরিবারের আরও ৫ সদস্য।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রেখার চাচাতো ভাই লালন আলী। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহত অনিক হাসান হৃদয়ের পিতা আবুল কালাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী