ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৩৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৩৮:৩৮ অপরাহ্ন
নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
 বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভায় জানানো হয়, নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে যে ১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে তার ২টি হবে রাজশাহী বিভাগে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি হচ্ছে রাজশাহী-১ অঞ্চলের ভেন্যু যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ন টোর ও পাবনা জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করবে। অন্যদিকে রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। সেখানে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশ নেবে। এ দুই ভেন্যুর বিজয়ীরা পরে বিভাগীয় বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবে।

বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে। বিটিভির রাজশাহী উপকেন্দ্র প্রধান সভাকে জানান, রাজশাহী-১ অঞ্চলের ভেন্যুর জন্য ১৫ শতাধিক এবং রাজশাহী-২ অঞ্চলের ভেন্যুর জন্য ১২ শতাধিক প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে। আঞ্চলিক বাছাই দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে।

সভাপতির বক্তব্যে এ প্রতিযোগিতা সফল করতে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দিয়ে খোন্দকার আজিম আহমেদ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অনুরোধ জানান।
সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, রাজশাহীতে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকা- সংশ্লিষ্ট দপ্তরের প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ