ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে উনিশদেশের খেলোয়াড়দের নিবন্ধন

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১১:০৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:২৯:৫১ পূর্বাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে উনিশদেশের খেলোয়াড়দের নিবন্ধন রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে উনিশদেশের খেলোয়াড়দের নিবন্ধন
আগামী ৪ অক্টোবর থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএফটি টেনিস টুর্নামেন্ট ২০২৫।

টুর্নামেন্ট শেষ হবে ১০ অক্টোবর। সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আন্তর্জাতিক এ টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

সোমবার রাতে আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) পাঠানো প্রেস তথ্য বিভাগ, তথ্য মন্ত্রণালযয়ের পাঠানো এ তথ্য নিশ্চিত করা হয়।

আইএফটি টেনিস টুর্নামেন্ট ২০২৫ এর খেলা পরিচালনা, খেলোয়াড়দের আবাসন, নিরাপত্তা, টেনিস কোর্টের সংস্কার, প্রটোকল এবং এ খেলার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরই মধ্যে ১৯ দেশের ১৪৯ জন খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছে। নিবন্ধনের জন্য এখনও একদিন সময় বাকি আছে। যারা নিবন্ধন শেষ করেছে তাদের মধ্যে ১১০ জন ছেলে ও ৩৯ জন মেয়ে। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এই টুর্নামেন্ট রাজশাহী তথা দেশের জন্য মর্যাদার বিষয়, তাই টুর্নামেন্ট সফল করতে যা যা করা সম্ভব আমরা সবকিছুই করব। তিনি দ্রুততম সময়ে প্রয়োজনীয় উপকমিটি গঠন এবং উক্ত কমিটিগুলোর সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসন ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং টেনিস কমপ্লেক্স সংশ্লিষ্টরা সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২