ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আমরা তিন-চারটে বিয়ে করতেই পারি: রাকা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫০:৩৬ অপরাহ্ন
আমরা তিন-চারটে বিয়ে করতেই পারি: রাকা ছবি- সংগৃহীত
এই মুহূর্তে ‘রাকা’ নামেই পরিচিত অভিনেত্রী মেঘনা হালদার। তাঁকে মূলত খলনায়িকার চরিত্রে দেখেই অভ্যস্ত দর্শক। ধারাবাহিকে অভিনয় ছাড়াও বিভিন্ন জায়গায় ‘মাচা’ অনুষ্ঠান করতে যান মেঘনা। স্বাধীনতা দিবসের সময় একটি জায়গায় গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মঞ্চে মেঘনার কিছু মন্তব্য এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

মঞ্চে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আমরা ধারাবাহিকে অভিনয় করি। তাই তিন-চারটে বিয়ে করতে পারি। আপনাদের সন্ধানে ভাল পাত্র আছে? একটা বাংলো চাই, মার্সিডিজ় গাড়ি চাই আর পাঁচ কোটি টাকা, ব্যস এটুকুই।” অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে তোলপাড় সমাজমাধ্যমে। একের পর এক নেতিবাচক মন্তব্যে বিদ্ধ অভিনেত্রী।

মেঘনার ভিডিয়োয় এক জন মন্তব্য করেছেন, “৩০০ টাকায় আপনার মতো অভিনেত্রী পাওয়া যায়।” আবার এক জন লিখেছেন, “আপনার এই ধরনের কথা ভরা মঞ্চে বলতে একটু অস্বস্তি হল না?” যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

২০২৪ সালে অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগ, বলিউডে পা রেখেই হতে হয়েছিল হেনস্থার শিকার। জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব নাকি মেঘনার ঊরুতে হাত দিয়ে বসেন। তবে ছেড়ে দেওয়ার পাত্রী নন মেঘনা। সপাটে চড় কষিয়ে দেন রাজপালের গালে! সেই ঘটনা এখনও তাঁর স্মৃতিতে টাটকা।

এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন, নানা অভিজ্ঞতার সাক্ষী তিনি। তবু কোনও আক্ষেপ নেই তাঁর। বরং যা পেয়েছেন তা-ই অনেক তাঁর কাছে। অভিনয়ের পাশপাশি উদ্যোগপতি হিসাবেও নামডাক আছে মেঘনার। অভিনেত্রী হওয়ার পাশপাশি অন্দরসজ্জাশিল্পী তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী