ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাবি’তে র‌্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরের কাছে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৭:৪৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৭:৪৩:৩৩ অপরাহ্ন
রাবি’তে র‌্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরের কাছে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ রাবি’তে র‌্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরের কাছে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা তাঁদের সিনিয়রদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের গুরুতর অভিযোগ এনেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে লিখিতভাবে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে 'সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সালাম দেওয়ানো নিয়ে কট‚ মন্তব্য, সমকামী বলা, অশ্লীল কবিতা পড়ানো' এবং মারধরের হুমকি-সহ বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ক্যাম্পাসে তাঁদের প্রথম দিনেই ১০ থেকে ১৫ বার পরিচয় দিতে বাধ্য করা হয় এবং সঠিক পরিচয় দেওয়ার পরও তাঁদের ব্যঙ্গ-বিরূপ করা হয়। নবীন শিক্ষার্থীদের নানা ভঙ্গিতে হাসতে বলা, মারধরের হুমকি দেওয়া এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করার মতো ঘটনাও ঘটেছে।

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিযোগ আরও গুরুতর। তাঁদের সালাম দিতে বাধ্য করা হয় এবং সালাম দিলে তাঁদের পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, নবীনবরণের দিন (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বৃষ্টিতে তাঁদের বসিয়ে রাখা হয়। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।
সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর রাতে সকল নবীন শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়। অনুপস্থিত থাকলে ক্লাস রিপ্রেজেন্টেটিভকে (সিআর) জবাবদিহি করতে হবে বলে জানানো হয়। ওই দিন উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীর ফোন চেক করা হয় এবং ৮০ জন ব্যাচমেট ও ৮০ জন ইমিডিয়েট সিনিয়র (২০২৩-২৪ সেশন) এর নম্বর ফোনে সেভ না থাকলে তাঁদের গালাগালি ও হুমকি দেওয়া হয়। এরপরই শিক্ষার্থীরা বাধ্য হয়ে প্রক্টরের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রথম দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁদের নানা ধরনের হেনস্তার শিকার হতে হয়েছে। আই কন্টাক্ট, হাতের ইশারা, অশ্লীল অঙ্গভঙ্গি, ও পরিচয় দেওয়াকে কেন্দ্র করে তাঁদের বিরক্ত করা হয় এবং অশ্লীল ভাষায় গালাগালি করা হয়।

একই বিভাগের আরেক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ৩ সেপ্টেম্বর রাতে মÐলের মোড়ের একটি মেসে ১৮ থেকে ২০ জন ইমিডিয়েট সিনিয়র তাঁদের দাঁড় করিয়ে পরিচয় পর্বের নামে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এ সময় তাঁদের কান ধরে দাঁড় করিয়ে রাখা, অশ্লীল গান ও গল্প বলতে বাধ্য করা এবং সমকামী ট্যাগ দেওয়ার মতো ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা বিভাগের সভাপতির সঙ্গে কথা বলবো এবং অভিযুক্ত ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলবো। আজকে আমরা প্রক্টরিয়াল বডি এদের হাতেনাতেই ধরেছি। অবশ্যই তাদের শাস্তির আওতায় আনা হবে।

এ ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং-বিরোধী নীতিমালা এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করার গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রæত এবং কঠোর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী