ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঝিনাইদহে বিষ পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৮:৫৬ অপরাহ্ন
ঝিনাইদহে বিষ পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ঝিনাইদহে বিষ পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
ঝিনাইদহের মহেশপুরে ববিতা খাতুন(৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, সেদিন রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ববিতা। রাত ১১টার দিকে তিনি বিষপান করেন। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী। তার স্বামী আঃ গফুর ৫ দিন আগে ওমান থেকে দেশে ফিরেছে তাদের একমাত্র ছেলে সন্তানের বয়স দশ বছর।কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন এ ব্যাপারে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী