ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনে আরএমপি’র পূর্ণ সহযোগিতার আশ্বাস

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৫১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৫১:০৮ অপরাহ্ন
রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনে আরএমপি’র পূর্ণ সহযোগিতার আশ্বাস রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনে আরএমপি’র পূর্ণ সহযোগিতার আশ্বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় পুলিশ কমিশনার একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রাখা, গুজব বা উসকানিমূলক কার্যক্রমে কান না দেওয়া এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

মোহাম্মদ আবু সুফিয়ান আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আরএমপি’র পক্ষ থেকে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই লক্ষ্যে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাকসু নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে পুলিশ কমিশনার রাকসু নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে তিনি রাবি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ