ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মিডফিল্ডার

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৩:২৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৩:২৬:২১ অপরাহ্ন
রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মিডফিল্ডার ছবি- সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হয়েছিল এন্ড্রিক ফেলিপের। লিলের বিপক্ষে অভিষেক ম্যাচে তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন। গতকাল (মঙ্গলবার) রাতে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। রিয়ালের সর্বকনিষ্ঠ (১৮ বছর ৩৩ দিন) খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে তার অভিষেক হলো।

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই। কিলিয়ান এমবাপের জোড়া পেনাল্টিতে ২-১ গোলের জয়ে লস ব্লাঙ্কোসরা ইউসিএলে শুভসূচনা করেছে।

মাস্তান্তুয়োনো ও এন্ড্রিকের আগে উয়েফার সর্বোচ্চ এই টুর্নামেন্টে রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন রাউল গঞ্জালেস। ১৯৯৫ সালে আয়াক্সের বিপক্ষে তিনি অভিষেক ম্যাচ খেলতে নামার সময় বয়স ছিল ১৮ বছর ৭৮ দিন। তার সেই কীর্তি এন্ড্রিকের পর আর্জেন্টাইন মিডফিল্ডারও ভেঙে দিলেন। চলতি মৌসুমে মাস্তান্তুয়োনো বয়স ১৮ পূর্ণ হওয়ার আগেই ৬ বছরের চুক্তিতে স্বদেশি ক্লাব রিভারপ্লেট থেকে রিয়ালে যোগ দেন। দলবদলের সময় তার জন্য ৫৩ মিলিয়ন ডলার খরচ করেছে লস ব্লাঙ্কোসরা।

ইউরোপের অন্যতম সেরা দলে যোগ দিয়েই দর্শকদের পছন্দের হয়ে উঠেন মাস্তান্তুয়োনো। তার নাম ধরেও যেভাবে কোরাস গাওয়া হয়, কোনো অভিজ্ঞ কিংবা রিয়ালের তারকা ফুটবলারই মনে হবে। অবশ্য পারফরম্যান্স দিয়ে ধীরে ধীরে নিজেকে সেই অবস্থানে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন এই তরুণ মিডফিল্ডার। গতকালের ম্যাচেও প্রাণচঞ্চল উপস্থিতি ছিল মাস্তান্তুয়োনোর, গোল পাওয়ারও খুব কাছাকাছি ছিলেন। কিন্তু সামনে থাকা গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেন না।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে চিলিতে শুরু হবে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। যেখানে মাস্তান্তুয়োনোকে নিয়ে মাঠে নামতে চায় আর্জেন্টিনা। তবে আগেভাগেই রিয়াল মাদ্রিদ কোচ তাকে ছাড়তে না চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। কারণ একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ আছে লস ব্লাঙ্কোসদের সামনে। সে কারণে ‘বিষয়টা আমার হাতে থাকলে, তাকে যাওয়ার অনুমতি দিতাম না’ বলে মন্তব্য করেন রিয়াল কোচ জাভি আলোনসো।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী