ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর

পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১২:০৩ অপরাহ্ন
পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী, যা শুধু ঐতিহাসিক নিদর্শনই নয়, অসংখ্য রহস্য ও অলৌকিক গল্পের কেন্দ্রস্থল, এবার সেইসব উপাখ্যানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি হরর শর্টফিল্ম, ‘পুঠিয়ার মহারাজা’। এই কাজটি ফুটিয়ে তুলেছেন পুঠিয়া থানার ফুলবাড়ী হাজীপাড়ার কৃতী সন্তান ইলিয়াস হুসাইন। ছোটবেলা থেকেই চলচ্চিত্র ও মাল্টিমিডিয়ার প্রতি তার গভীর অনুরাগ আজ তাকে একজন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হিসেবে পরিচিত করেছে। এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও ইলিয়াস তার স্বপ্ন পূরণে অবিচল ছিলেন এবং নিজের এলাকার প্রতিভা ও ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরার সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন।

ইলমাছ মুভিজ নিবেদিত “পুঠিয়ার মহারাজা” শর্টফিল্মটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন আর জে রাকিব, এবং এটি মুক্তি পাবে পুঠিয়া ডান্স একাডেমীর ইউটিউব চ্যানেলে। এই চলচ্চিত্রে ভৌতিক এক ছোঁয়া রয়েছে; গভীর রাতে পুঠিয়া রাজবাড়ীতে এক নারীর করুণ সুরের গান ভেসে আসে বলে জনশ্রæতি আছে। অনেকেই বিশ্বাস করেন, এক অতৃপ্ত আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন স্থানীয় তরুণ অভিনেতারা, যাদের মধ্যে রয়েছেন আর জে রাকিব, মিমি, আখতারুজ্জামান নান্টু, আরিফ এবং আরও অনেকে। শুটিং সেটে উপস্থিত ছিলেন প্রফেসর বজলুর রশিদ, যিনি এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, আমাদের এলাকার ছেলেরা এত মেধাবী এবং এত সুন্দরভাবে কাজ করছে দেখে গর্ব বোধ হচ্ছে। আগে বুঝিনি তারা এত সুন্দর কাজ জানে। তাদের সকলের জন্য রইল শুভকামনা।

অভিনেতা আখতারুজ্জামান নান্টু, যিনি ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন, তার অনুভূতি প্রকাশ করে বলেন, এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। পুঠিয়ার মানুষদের নিয়ে এমন একটা কাজ করতে পেরে খুব ভালো লাগছে। পরিচালকের কথায় আমি চেয়েছি পুঠিয়ার ঐতিহ্য ও প্রতিভা যেন হারিয়ে না যায়। এ জায়গার ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকবে না, দর্শকরা চোখেও দেখবে, অনুভব করবে।

বর্তমানে ইলিয়াস হুসাইন তার নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লস্কর’-এর নির্মাণে ব্যস্ত রয়েছেন, যা বাস্তব ও কল্পনার মিশেলে একটি ভিন্নধর্মী সিনেমা হতে চলেছে।

দর্শকরা “পুঠিয়ার মহারাজা” শর্টফিল্মটির ট্রেইলার পুঠিয়া ডান্স একাডেমীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। ইতোমধ্যেই এই কাজটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই আশা করছেন পুঠিয়ার অতীত ঐতিহ্য নিয়ে ভবিষ্যতে আরও অনেক ভিডিও তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২