ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রেমের টানে আমেরিকা থেকে ভারতে! ৭১ বছরের মার্কিন বৃদ্ধাকে ছক কষে খুন করলেন ‘হবু বর’

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:১০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:১০:২০ অপরাহ্ন
প্রেমের টানে আমেরিকা থেকে ভারতে! ৭১ বছরের মার্কিন বৃদ্ধাকে ছক কষে খুন করলেন ‘হবু বর’ প্রেমের টানে আমেরিকা থেকে ভারতে! ৭১ বছরের মার্কিন বৃদ্ধাকে ছক কষে খুন করলেন ‘হবু বর’
পাত্রীর বয়স ৭১, পাত্রের ৭৫। এক জন অনাবাসী ভারতীয়, অন্য জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ভারতে এসেছিলেন বৃদ্ধা। চলতি বছরেই বিয়ে হওয়ার কথা ছিল দু’জনের। কিন্তু তার আগেই খুন হয়ে গেলেন মার্কিন নাগরিক। মাসদুয়েক আগে পঞ্জাবে ঘটনাটি ঘটেছে। এত দিন পর, বৃদ্ধার পরিবার খোঁজাখুঁজি শুরু করতেই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

বুধবার পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম রূপিন্দর কৌর পন্ধের। আমেরিকার সিয়াটলের বাসিন্দা ওই মহিলা জন্মসূত্রে ভারতীয় বংশোদ্ভূত। সম্প্রতি চরণজিৎ সিংহ গ্রেওয়াল নামে ইংল্যান্ড-নিবাসী এক ভারতীয় বৃদ্ধের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা চরণজিতের আমন্ত্রণে চলতি বছরের শুরুতে ভারতে আসেন রূপিন্দর। অভিযোগ, তার পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত ২৪ জুলাই থেকে দিদিকে টানা ফোন করতে থাকেন রূপিন্দরের বোন কমল। কিন্তু তাঁর মোবাইল বন্ধ ছিল। তখনই সন্দেহ হয় পরিজনদের। ২৮ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসকে বিষয়টি জানান তাঁরা। সেখান থেকেই খবর দেওয়া হয় পুলিশে। শেষমেশ গত সপ্তাহে বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত করেন তদন্তকারীরা। মার্কিন নাগরিককে খুনের অভিযোগে মালহাপট্টির বাসিন্দা সুখজিৎ সিংহ সোনু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, চরণজিতের নির্দেশেই এই কাজ করেছিলেন সোনু। এ জন্য তাঁকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই লোভে রূপিন্দরকে খুন করে তাঁর দেহটি পুড়িয়ে দেন ওই ভাড়াটে খুনি। জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। তবে মূল অভিযুক্ত চরণজিতের এখনও খোঁজ মেলেনি।

নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, চরণজিতের সঙ্গে চলতি বছরেই বিয়ে হওয়ার কথা ছিল রূপিন্দরের। সে সবের বন্দোবস্ত করার জন্য ভারতে রওনা দেওয়ার আগে হবু স্বামীকে মোটা অঙ্কের টাকাও পাঠিয়েছিলেন ওই বৃদ্ধা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই টাকার জন্যই খুন করা হয়েছে বৃদ্ধাকে। লুধিয়ানা পুলিশের ডিআইজি সতীন্দ্র সিংহ জানিয়েছেন, অভিযুক্ত চরণজিত পলাতক। তাঁর খোঁজ চলছে। নিহতের দেহাবশেষ এবং অন্যান্য প্রমাণও খুঁজে বার করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী