ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে জমি নিয়ে বিরোধে পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলো না বৃদ্ধের মরদেহ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু ডিম দিয়ে বনিয়ে ফেলুন ‘ফিউশন স্ল্যাক্স’, রইল ৩ মুখরোচক রেসিপি পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে স্ত্রীকে হত্যা করে পালিয়েও রেহাই মিললো না স্বামীর! লক্ষ্মীপুরে হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কেরানীগঞ্জের আমান প্লাস্টিক কারখানায় আগুন. মৃত্যু ১ আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ছাত্রবিক্ষোভে পালাবদল এ বার সার্বিয়াতেও! চা পানে কমে স্ট্রোকের ঝুঁকি, তবে কিছু ভুল ভুলেও করবেন না! রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল

ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:১৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:১৭:১৪ অপরাহ্ন
ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের ছবি- সংগৃহীত
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে শক্তিশালী ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে বাজিমাত করেছে বাংলাদেশ দল।

প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জেতে ১-১ সমতা আনে। টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় পায়। 

বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা। ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। 

এবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার