ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৪:০০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৪:০০:৫৯ অপরাহ্ন
চাঁদপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত প্রতীকী ছবি
চাঁদপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে করিম সরকার (৫৬) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন করিম সরকারের স্ত্রীসহ আরও তিনজন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-মতলব সড়কের কালিভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত করিম সরকারের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ উপাদী ইউনিয়নের দীঘলদী গ্রামে। স্বজনরা জানান, করিম চট্টগ্রামে চাকরি করতেন। ছুটিতে গ্রামের বাড়ি এসে স্ত্রীকে নিয়ে বোনের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, চাঁদপুর থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সোজাসুজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই করিম সরকার মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
তবে দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, একজন মৃত এবং চারজন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী