ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:১৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:১৯:৪৯ অপরাহ্ন
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালটিতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

এলাকাবাসীরা জানান, সরকারের সুদৃষ্টির অভাবেই হাসপাতালটির এমন বেহাল দশা। নিচু জায়গায় হওয়ায় বাড়ি, রাস্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নোংরা পঁচা ও দুগন্ধযুক্ত পানি এখানে জমা হয়। হাসপাতালটি এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে।

তবে সদ্য যোগদানকৃত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহারা জানিয়েছেন, আমি এক সপ্তাহ আগে এখানে যোগদান করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। তারা দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেবেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রধান ফটক থেকে হাসপাতালের ভেতর পর্যন্ত পানি পেরিয়ে অতিকষ্টে  চলাচল করতে হচ্ছে রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের। তাদের যাতায়াতের সুবিধার্থে কোন ব্যবস্থা করেননি কর্তৃপক্ষ।

এদিকে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, পানি জমে রয়েছে হাসপাতালের চারপাশে। আর সেই পানির সঙ্গে মিশে গেছে হাসপাতালে নোংরা- পঁচা ড্রেনের পানি। এছাড়াও মহিলা ওয়ার্ডের রোগী ও স্বজনদের জন্য যে টয়লেটের রয়েছে সেই টয়লেটের পাইপ থেকে মলমুত্র বের হয়ে এসে সেই পানিতে মিলিত হচ্ছে। এই রাস্তা দিয়ে চলাচলের সময় অনেকেই পা পিছলে পানিতে পড়ে আহত হচ্ছেন। নষ্ট হচ্ছে শরীররে পরিধানকৃত পোশাক। এতে আতঙ্কিত হচ্ছেন রোগী ও তাদের সাথে থাকা স্বজনরা।

নাম গোপন রাখা সত্তে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার বলেন, ভারী বৃষ্টি হলে অতিরিক্ত পানি জমা হওয়ার কারণে আমরা নিজেরাও ঠিক মত অফিসে আসা-যাওয়া করতে পারিনা। যদিও হাসপাতালে বিভিন্ন জায়গাতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করা হয়েছে কিন্তু এগুলো দেখভালে দায়িত্বে যিনি আছেন তার উদাসীনতার কারণেই পাতা পড়ে এবং ময়লা জমে পানি নামা রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত এই সমস্যাগুলো প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান।

সৃষ্ট সমস্যা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন মেডিকেল অফিসার জানান, হাসপাতালের এ সমস্যাটি দীর্ঘ দিনের। সমস্যাটি সমাধানের জন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় ও পৌরসভা কর্তৃপক্ষকে বেশ কয়েক বার বলেছি। প্রতিদিন কয়েক সহস্রাধিক রোগী সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। বৃষ্টি হলে সাধারণ রোগীসহ আমাদের স্টাফদেরকেও হাসপাতালে প্রবেশ করতে অনেক কষ্ট হয়। আমি জরুরি ভিত্তিতে সমস্যাটি সমাধানের দাবি জানাচ্ছি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী