ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব: মোস্তাফিজুর রহমান

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৭:২৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৭:২৯:৪৯ অপরাহ্ন
৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব: মোস্তাফিজুর রহমান ৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব: মোস্তাফিজুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব বলে মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপির প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নিয়ামতপুর  উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে ৩১ দফা রুপরেখা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়। কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার আগেই রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা ঘোষণা করেন। ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের সকল নাগরিকের চাওয়া পূর্ণ হবে।

উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, সাংবাদিকরা একটি রাষ্ট্রের দর্পণস্বরূপ।

এলাকায় সংগঠিত ঘটনা সংবাদমাধ্যমে নিরপেক্ষভাবে তুলে ধরার তিনি সাংবাদিকদের আহ্বান জানান এবং সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার, সহ-সভাপতি আরিফ কাউসার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, কৃষক দলের আহবায়ক জুম্মান আলী, আব্দুল মতিন, মতিউর রহমান মতিনসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ