ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

দামুড়হুদায় ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন শামীমুর

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:০৭:১৩ অপরাহ্ন
দামুড়হুদায় ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন শামীমুর দামুড়হুদায় ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন শামীমুর
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের চাপ সইতে না পেরে শামীমুর রহমান (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঋণ পরিশোধ না করতে পেরে নিজ বাড়ির শোবার ঘরে গলায় ফাঁস দেন তিনি। 

রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।শামীমুর রহমান চুয়াডাঙ্গা সদরের পৌরসভা পাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমুর রহমান বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঋণ পরিশোধ না করতে পেরে রোববার ভোরে নিজ বাড়ির শোবার ঘরে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করার কিছুক্ষণ পর শামীমুরের মৃত্যু হয়।

নিহতের শ্যালক মসলেম উদ্দিন বলেন, শামীমুর রহমান বিয়ের পর থেকে দামুড়হুদায় বসবাস করতেন। আমরা তাদের জমি দিয়ে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছি। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন শামীমুর। এ কারণে তিনি গলায় ফাঁস দেন। গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর কিছু সময় পর তিনি মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন