ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীর বাঘায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির মিঠু

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:১২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:১২:১৮ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির মিঠু রাজশাহীর বাঘায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির মিঠু
বাঘা উপজেলায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বাঘার কৃতি সন্তান আমিনুল ইসলাম মিঠু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে বাজুবাঘা ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মিঠুর পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল ইসলাম ওরফে হায়দার আলীর নেতৃত্বে বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর মিয়া পাড়া, ক্ষুদিছয়ঘটি গ্রামের খা পাড়া এবং হিজলপল্লী গ্রামের একশরও বেশি পরিবারের কাছে চাল, ডাল ও মুড়ি পৌঁছে দেওয়া হয়।

হায়দার আলী বলেন, মিঠু আগেও মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের নিয়মিত সহায়তা করে আসছেন। মানুষের কল্যাণে তার এই সহায়তার হাত আরও প্রসারিত হোক, এই কামনা করে তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

স্থানীয় বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা বলেন, বিএনপি সবসময় উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী। দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি জামবার আলী, চন্ডিপুর বাজার মসজিদ কমিটির সাবেক সভাপতি পল্লী চিকিৎসক ছমির উদ্দীন ও ফরিদ উদ্দীনসহ স্থানীয় অনেকেই মিঠুর এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, মিঠু নিজ অর্থায়নে চন্ডিপুর বাজার মসজিদের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করেছেন এবং টাইলস ও আইপিএস দিয়েছেন।

আমিনুল ইসলাম মিঠু জানান, তিনি বিএনপির দল থেকে শুধু মনোনয়ন পাওয়ার জন্যই নয়, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আগেও অসহায় ও দুস্থ মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন।

তিনি আরও জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারেক রহমান তাকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী