ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলসহ স্বতন্ত্র প্রার্থীদের

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৩:০২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৩:০২:৪৩ অপরাহ্ন
রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলসহ স্বতন্ত্র প্রার্থীদের ছবি- সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও উপ-উপাচার্য মঈন উদ্দিনসহ প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তাদের লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বাড়িতে চলে যাচ্ছে দাবি করে ৪টি প্যানেলের প্রার্থীরা নির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে। নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরু উদ্দিন আবীরসহ স্বতন্ত্র প্রার্থীরাও।
 
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মিটিং শেষে রাকসু নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম।
 
তবে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে একটি চক্র। তাই ২৫ সেপ্টেম্বরই নির্বাচনের দাবি জানান তিনি।
 
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
 
কিন্তু পোষ্য কোটা স্থগিত ও গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মঈন উদ্দিনসহ প্রক্টোরিয়াল বডির সদস্য ও কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের পাশাপাশি সোমবার প্যারিস রোডে মানববন্ধন ও প্রতিবাদ সভা‌ করেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
 
অন্যদিকে সচেতন শিক্ষার্থী সংসদ, সার্বজনীন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, ইউনাইটেড ফর রাইটস ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন দুপুরে সংবাদ সম্মেলনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করেন।
 
এমন পরিস্থিতিতে আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন হবে কি না এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী