ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাবি উপাচার্য বলছেন আড়ালে অনেক মেকানিজম হচ্ছে

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৭:২১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৭:২১:৩৮ অপরাহ্ন
রাবি উপাচার্য বলছেন আড়ালে অনেক মেকানিজম হচ্ছে রাবি উপাচার্য বলছেন আড়ালে অনেক মেকানিজম হচ্ছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, রাকসুতে আপনারা যারা যতক্ষণ প্রশাসনের অংশ, ততক্ষণ প্রশাসনের সকল কাজে আপনাদের সহযোগিতা করতে হবে। পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে, সেটা সময়ের ব্যবধানে কী হবে আমরা সবাই বুঝতে পারব।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, একটা খুব সুন্দর রাকসু করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ এই নির্বাচন হবে। সবার সাহায্য সহযোগিতা আন্তরিকতা, এটা নিয়েই নির্বাচন হবে। একটা ভালো নির্বাচনে কতগুলো কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো কীভাবে মিট আপ করবে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। অত্যন্ত ভালো একটা নির্বাচন কমিশন পেয়েছি আমরা।

তিনি বলেন, প্রশাসনের সঙ্গে যারা আছেন তাদের কাছে আমার সুস্পষ্ট মেসেজ- নির্বাচন কমিশন ও প্রশাসনের যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে কারও যদি দ্বিমত থাকে আগেই জানাবেন। আমরা সেখানে সেইভাবে ব্যবস্থা নেব। 

সালেহ হাসান নকীব আরও বলেন, নির্বাচনের ব্যাপারে আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এক পাও পিছাইনি। সেই কন্ডিশনগুলা নিয়ে আমরা কতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছি এই চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে উতরাবো এগুলো নিয়ে নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করছে। সবকিছু তারা চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবে। 

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় এখন কী পরিস্থিতি বিরাজ করছে সেটা আমরা সবাই জানি। এটা যে আদর্শ পরিবেশ সেই কথা বলা যাবে না। বিভিন্ন হঠকারিতা বা যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই পরিবেশের ওপর প্রভাব ফেলেছে। তবে প্রশাসনের তরফ থেকে আমরা একটা জায়গায় আছি। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তার পেছনে প্রশাসনের সমর্থন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে যে সাপোর্ট দেওয়ার কথা সেই সাপোর্ট আমরা দেব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ