ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিশ্বমঞ্চে রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ এর সাফল্য অর্জন

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৮:১০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৮:১০:৪৮ অপরাহ্ন
বিশ্বমঞ্চে রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ এর সাফল্য অর্জন বিশ্বমঞ্চে রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ এর সাফল্য অর্জন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ (Team Crack Platoon) জাপানে আয়োজিত ‘ফরমুলা এসএই জাপান ২০২৫’ (Formula SAE Japan) প্রতিযোগিতায় পিআর এ্যাওয়ার্ডসে তৃতীয় প্ল্যান অধিকার করেছে।

গত ৮ থেকে ১৩ সেপ্টেম্বর জাপানের ‘আইচি স্কাই এক্সপো’
(Aichi Sky Expo) ভেন্যুতে অনুষ্ঠিত এই সম্মানজনক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯০ টি উদ্ভাবনী দল অংশ্রগহণ করেন। এতে সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রুয়েটের এই টিম অংশ নেয়। দলটি এবার অংশ নিয়েছিল তাদের নতুন প্রকল্প ‘সিপি-এ্যাস্ট্রিয়ন’ (CP– Astrion) নিয়ে। উন্নত ব্যাটারি প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট বডি এবং এরোডায়ানামিক উইং সমন্বিত এই গাড়িটি এরই মধ্যে আন্তর্জাতিক মানদন্ডে যাচাই করা হয়েছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে।

এদিকে রুয়েটের উদ্ভাবনী এই টিম আন্তর্জাতিক পরিমন্ডলে জায়গা করে নেয়ায় টিমের সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে বলেন, ‘রুয়েট বরাবরই উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্বপরিমন্ডলে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। ‘টিম ক্র্যাক প্লাটুন’ আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা সুদৃঢ় করায় রুয়েট পরিবার গর্বিত। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবিত প্রযুক্তি মানব সভ্যতাকে বিকশিত করবে এবং রুয়েটের পাশাপাশি বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

উল্লেখ্য, রুয়েট শিক্ষার্থীদের এই দল এর আগে ২০১৬ সালে ‘কোয়াড বাইক চ্যালেঞ্জ, ২০১৭ ও ২০১৯ সালে ‘ফরমুলা এসএই জাপান’ ২০২৩ সালে ‘ফরমুলা এসএই সুইজারল্যান্ড’ এবং ২০২৪ সালে ফরমুলা ভারত’ এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন