ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৭:৩৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৭:৩৮:৩৫ অপরাহ্ন
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের প্রত্যাশায় এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের  উপসচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সাবেক রোটারী গভর্ণর দিলনাশিঁ মোহসেন, কলেজ সভাপতি শাহ মো. আলমগীর খান, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মোবারক হোসেন।

অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, উচ্চমাধ্যমিকের স্তর শিক্ষা জীবনের খুবই গুরুত্বপূর্ণ, এই স্তরের ফলাফলের উপর নির্ভল করে উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ।  নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সর্বপরি নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।

ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করার পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ প্রভাষক মো. হাসান ভূইয়া, নাইমা আক্তার, জাবেদ হোসেন, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি, কলেজ হিসাবরক্ষক সোহেল রানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আব্দুল্লাহ, কানিজ ফাতেমা, মরিয়ম আক্তার, জাহেদা আক্তার, মিতু আক্তার। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ নবীন শিক্ষার্থী সামিরা আক্তার, মাহিমা আক্তার।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কে মাতিয়ে তুলেন কুমিল্লা আইডিয়াল কলেজের সাবেক শিক্ষার্থী জনপ্রিয় কণ্ঠ শিল্পি মো. আসাদুজ্জামান অমি, কলেজ রঙিন ঘুড়ির সাবেক সাধারন সম্পাদক স্নেহা রানী সাহা, ইংলিশ ল্যংঙ্গুয়েজ ক্লাবের সাবেক সভাপতি সামিউল আহসান সিয়াম, শাহাব উদ্দীন ইসলাম শিহাব।
এছাড়াও  দেশের গান, আবৃত্তি, আধুনিক গান ও নাটক পরিবেশন করেন বশির উদ্দিন, সিফাত, রাশেদ, জাহেদা, মারিয়া, শিক্ষার্থী ফাইজা আফরিন নুহান, মাইশা আফরিন নুজাত, অনন্যা দেবনাথ , ফারহানা আক্তার নিহা, জান্নাতুল ফেরদৌস প্রীয়ন্তি, তানজিল ইসলাম রামিচা, মারিয়া আনোয়ার, অর্থি, নিহা, অর্পিতা, মুনতাহা,  মাহি, সাবেক শিক্ষার্থী জেনিবা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী