ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৯৩ আমর্ড ব্রিগেড কমান্ডারের মতবিনিময়

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:০০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:০০:০০ অপরাহ্ন
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৯৩ আমর্ড ব্রিগেড কমান্ডারের মতবিনিময় রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৯৩ আমর্ড ব্রিগেড কমান্ডারের মতবিনিময়
রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ৯৩ আমর্ড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাজ্জাদ হোসেন। সোমবার বিকেলে রাজশাহীর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া, দ্রুত যোগাযোগ ব্যবস্থা, সমন্বিত পদক্ষেপ ও সর্বস্তরের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভা শেষে ব্রিগেড কমান্ডার রাজশাহী মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কয়েকটি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এর আগে বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাজ্জাদ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি