ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৪:০০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৪:০০:০৬ অপরাহ্ন
দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব
দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দূর করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জৈষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনৈতিক দলগুলোকে এ আহ্বান জানান তিনি।

মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি, মহাবিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন। দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরে এগুবার চেষ্টা করেন। কোনো রাজনৈতিক দল নিজেদেরকে বর্তমান ইন্টেরিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন না।’

রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক এই প্রেস সচিব বলেন, ‘এই ইন্টেরিম সরকার ফেল করলে ঐক্যমত্যের ভিত্তিতে আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে যাবে এবং তখনই শুরু হবে এক ভয়াবহ নৈরাজ্য। আরো অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন।’

দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে মারুফ কামাল খান লিখেছেন, ‘সঙ্গত কারণেই দলগুলোর মধ্যে মোটাদাগে আমার খানিকটা পক্ষপাত রয়েছে বিএনপির প্রতি। একজন শুভানুধ্যায়ী হিসেবে উদারপন্থি ধারার পাশাপাশি বিএনপিতে এখন কট্টরপন্থি ধারাকে প্রবল হয়ে উঠতে দেখে আমি আতঙ্ক বোধ করি।’

তিনি আরও লিখেছেন, ‘উদারনৈতিকতা ও মধ্যপন্থাই বিএনপির পথ। বিএনপির রাজনীতি জাতীয় ঐক্য ও সংহতির। সৌজন্য ও বিনয়ই বিএনপির রাজনৈতিক সংস্কৃতির এক মহামূল্যবান উপকরণ। দুই হাতে ডান ও বামদের ধারণ করে বিএনপি মেইনস্ট্রিম-এ থেকে মাঝপথ ধরে এগিয়ে যাবে। ঔদ্ধত্য, অহংকার ও চরমপন্থা বিএনপিকে একমাত্র ধ্বংসের দিকেই নিয়ে যেতে পারে। সীমান্তের বাইরের কাউকে প্রভু নয়, সবাইকে বন্ধু করেই পথ চলতে হবে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তিকে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী